বলাৎকারের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক!

আরও পড়ুন

অভিযুক্ত শিক্ষক বেলাল হোসেন

খাগড়াছড়ির মাটিরাঙ্গার নতুনপাড়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে নির্যাতনের শিকার ছাত্রের ফুফুর অভিযোগের ভিত্তিতে শিক্ষক বেলাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত বেলাল হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত সফর আলীর ছেলে। তিনি নতুনপাড়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক ও নতুনপাড়া জামে মসজিদের ইমাম।

খোঁজ নিয়ে যায়, নির্যাতনের শিকার ছাত্র মাদ্রাসায় আবাসিক থেকে হেফজ বিভাগে পড়াশোনা করতো। বিভিন্ন সময় অভিযুক্ত শিক্ষক আদরের ছলে বলাৎকারের চেষ্টা করতো। গেল কয়েকমাসে তিনি একাধিকবার ওই ছাত্রকে বলাৎকার করেন। বেলাল হোসেন বিষয়টি কাউকে না জানাতে তাকে মারধর করে ও প্রাণনাশেরও হুমকি দেন।

সম্প্রতি বাড়িতে গিয়ে ঐ ছাত্র তার ফুফুর কাছে শিক্ষকের নির্যাতনের কথা বললে ফুফু খালেদা বেগম বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ ঘটনার বিচার চেয়ে নতুনপাড়া সমাজ কমিটি ও মাদরাসা কমিটির কাছে আবেদন করেন।

তবে অভিযুক্ত মাদরাসা শিক্ষক মো. বেলাল হোসেন এ অভিযোগকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি বলেন, আমার সম্মান ক্ষুণ্ন করতে এমন ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।
মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী ও স্থানীয় লোকজনও এমন অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছেন।

ঘটনাটি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভূইয়া বলেন, এ ঘটনায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ওই ছাত্রের ফুফু খালেদা বেগম বাদী হয়ে মামলা করেছেন। রাতেই অভিযুক্ত মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে প্রেরণ করা হবে।

পাশাপাশি নির্যাতনের শিকার ওই ছাত্রকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

নবীনতর পূর্বতন