অধিভুক্ত সাত কলেজ এ ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

আরও পড়ুন

অধিভুক্ত সাত কলেজ এ ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ : ফাইল ফটো


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এ ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মনে নানান প্রশ্ন ঘুরপাক খায়। কিন্তু সঠিক তথ্য জানা না থাকায় তারা অনেক হয়রানির শিকার হয়ে থাকে। তাই অধিভুক্ত সরকারি সাত কলেজ এ ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে তেমনই বহুল জিজ্ঞাসিত ১০ টি প্রশ্ন নিয়ে আজকের প্রশ্নোত্তর পর্বটি সাজিয়েছি। আশা করি ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হবেন।


প্রশ্ন : ১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষায় প্রত্যেক বিষয়ে কী আলাদা আলাদা পাশ করতে হয়?

উত্তর: না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এর ভর্তি পরীক্ষায় আলাদা পাশ করার দরকার নেই। সব মিলিয়ে ১০০ এর মধ্যে ৪০ পেলেই পাশ।

$ads={1}

প্রশ্ন: ২। এসএসসি এবং এইচএসসি এর থেকে কত নাম্বার যোগ করা হবে?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এর ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি এর মোট ২০ নাম্বার যোগ করা হবে।


প্রশ্ন: ৩। এসএসসি এবং এইচএসসি এর রেজাল্ট থেকে নাম্বার বের করবো কিভাবে?

উত্তর: মোট জিপিএ কে ২ দিয়ে গুন দিলেই নাম্বার বের হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি এসএসসির জিপিএ ৫ এ ৪.৫ হয় তাহলে ৪.৫*২=০৯ হবে।


প্রশ্ন: ৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা পাশ নাম্বার কত?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ ভর্তি পরীক্ষায় পাশ নাম্বার ১০০ এর মধ্যে ৪০। 


প্রশ্ন: ৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নে কি কোন সেট হয়?

উত্তর: না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত অধিভুক্ত সাত কলেজ এর পরীক্ষার প্রশ্নের কোন সেট হয় না। এক সেট প্রশ্নেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।

$ads={2}

প্রশ্ন: ৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষায় যদি জিপিএ সহ ৬৫ পাই তাহলে কি কোনো সাবজেক্ট পাবো?

উত্তর: এই প্রশ্নের উত্তর দেয়াটা একটু কঠিন। কারণ প্রশ্নের ধরণ ও প্রশ্নের মানের উপর নির্ভর করে কাটস মার্কস কত হতে পারে। যদি প্রশ্ন সহজ হয়ে থাকে ও সবার পরীক্ষা ই ভাল হয়ে থাকে তাহলে কাটস মার্কস বেশি হবে। আবার প্রশ্ন কঠিন হলে তখন অনেক কম নাম্বার পেয়েও চান্স পেয়ে যেতে পারেন। তারপর ও আপনি যদি মানবিক থেকে হন, এবং জিপিএ সহ ৬৫ পেয়ে থাকেন তবে আপনার যে কোন একটা কলেজে ভর্তি হতে পারার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে হয়ে থাকেন তাহলে ৬৫ পেয়ে চান্স পাওয়াটা দুষ্কর। সেক্ষেত্রে ৭০-৭৫ মার্কস মোটামুটি নিরাপদ বলা যায়।


প্রশ্ন: ৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষায় শুধু পাশ করলেই কি চান্স পাওয়া যাবে?

উত্তর: না, শুধু পাশ করেই চান্স পাওয়া যায় না অধিভুক্ত সরকারি সাত কলেজ এ। বিগত বছরের ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণে দেখা যায় যে, শুধু পাশ করেই কেউ চান্স পায়নি। তবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার তুলনায় মানবিক শাখা থেকে চান্স পাওয়াটা একটু সহজ। তারপর ও তা কোন ভাবেই ১০০ এর মধ্যে ৪৫-৫০ এর নিচে নয়।


প্রশ্ন: ৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষায় কি নেগেটিভ মার্কস আছে?

উত্তর: না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষায় কোন নেগেটিভ মার্কস নেই। তাই আপনি পরীক্ষায় নিশ্চিন্তে ১০০ টি বৃত্ত ভরাট করে আসতে পারেন।


প্রশ্ন: ৯। ঢাকা কলেজ এ ভর্তি হতে চাইলে কত মার্কস পেতে হবে?

উত্তর: এটা বলাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তথাপি ঢাকা কলেজ এ ভর্তি হতে চাইলে আপনাকে অবশ্যই মেরিট লিস্টের প্রথম দিকেই থাকতে হবে। যদিও সাত কলেজ এর সবগুলো কলেজ এর ই রয়েছে নিজস্ব ঐতিহ্য ও ইতিহাস। পড়াশোনার মান, সিলেবাস ও পরিচালনা হয় একই নিয়মে তথাপি ঢাকা কলেন এর প্রতি ছেলে শিক্ষার্থীদের রয়েছে আলাদা একটি টান। তাই অনেকেই চান ঢাকা কলেজ এ ভর্তি হতে। তাই ঢাকা কলেজ এ ভর্তি হতে চাইলে অবশ্যই আপনাকে সবার থেকে এগিয়ে থাকতে হবে। তবে তার সাথে সাথে আপনি কোন সাবজেক্ট এ পড়তে চান সেটাও নির্ভর করে চান্স পেতে। আপনি যদি ইতিহাস, দর্শন বা এই ধরণের সাবজেক্ট গুলো নিয়ে ঢাকা কলেজ এ পড়তে চান সেক্ষেত্রে মেরিট লিস্টের পিছনের দিকে থেকেও চান্স পেয়ে যাতে পারেন। আর যদি প্রথম দিককার কোন সাবজেক্ট পেতে চান তবে অবশ্যই মেরিট লিস্টের প্রথম দিকেই আপনাকে স্থান করে নিতে হবে। মেরিট লিস্টের ১০০০-১২০০ এর মধ্যে যদি থাকতে পারেন তবে আপনি আপনার ১ম পছন্দের সাবজেক্টটিই পেয়ে যেতে পারেন।


প্রশ্ন: ১০। ইডেন কলেজে পড়তে চাইলে কত মার্কস পেতে হবে?

উত্তর: ঢাকা কলেজ এর ন্যায় ইডেন কলেজ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মেরিট লিস্টের শুরুর দিকে না থাকলে এখানে ভর্তি হবার সম্ভাবনা খুব কম। তাই ইডেন মহিলা কলেজ যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে চেষ্টা করুন মেরিট লিস্টের প্রথম দিকেই যেনো থাকতে পারেন। মেরিট লিস্টের ২০০০-২৫০০ এর মধ্যে যদি থাকতে পারেন তবে আপনি আপনার ১ম পছন্দের সাবজেক্টটিই পেয়ে যেতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন