বুটেক্সে পাশ করতে পেতে হবে কমপক্ষে ৪০ শতাংশ, মেধাতালিকায় স্থান পাবে ৩ হাজার

আরও পড়ুন

বুটেক্সে পাশ মার্ক ৪০ শতাংশ, মেধাতালিকায় স্থান পাবে ৩ হাজার
পরীক্ষারত শিক্ষার্থীরা : ফাইল ফটো


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় আসতে কমপক্ষে ৪০ শতাংশ নাম্বার পেতে হবে। এর আগে, গত শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৫টি কেন্দ্রে ২ ঘন্টাব্যাপী মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

$ads={1}

২০০ নম্বরের এ লিখিত পরীক্ষায় ভর্তিচ্ছুকে মেধাতালিকায় আসতে হলে কমপক্ষে পেতে হবে ৪০ শতাংশ নম্বর। অর্থাৎ ২০০ নম্বরে কমপক্ষে ৮০ নম্বর পেলে মেধাতালিকায় আসার সুযোগ রয়েছে। তবে এ  সংখ্যা কম-বেশীও হতে পারে। 

জানা যায়, চলতি মাসেই এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে।মেধাতালিকায় সর্বোচ্চ ৩ হাজার ভর্তিচ্ছুর তালিকা প্রকাশ করা হবে। তবে ভর্তি কমিটি চাইলে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ৪০% নম্বর পরিবর্তন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রার্থী নির্বাচনের বিষয়ে বলা হয়েছে, মেধাতালিকা প্রণয়ন করা হবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তবে যে সকল শিক্ষার্থী লিখিত পরীক্ষায় (সব ধরনের কোটাসহ সকলের জন্য) ৪০% এর নিচে নম্বর পাবেন তাদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

$ads={2}

এবারের পরীক্ষায় ৫টি অনুষদের অধীনে মোট ১০টি বিভাগের ৬০০টি আসনের জন্য আবেদন পড়েছিল ১২৮৬৩টি। অর্থাৎ, প্রতিটি আসনের বিপরীতে আবেদন করেছিল ২১ জন পরীক্ষার্থী।


ভর্তি পরীক্ষা ও নম্বর:

সম্পূর্ণ লিখিতভাবে মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  প্রতি প্রশ্নের মান হবে ২ এবং প্রশ্ন আসবে  ১০০টি। যেখানে গণিতে ৬০, পদার্থে ৬০, রসায়নে ৬০ এবং ইংরেজিতে ২০ নম্বর করে থাকছে। প্রশ্নে কোনো অপশন থাকবে না অর্থাৎ প্রশ্নের ব্যাখ্যা ও অংক খাতায় করে দিতে হবে।


ইউনিট ও আসন সংখ্যা:

ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং ৮০, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৮০, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৮০, ডাইস এন্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং ৪০, এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (৬১০১১) ৪০, এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৮০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ৮০, টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন ৪০, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৪০ এবং টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেনেন্স বিভাগে ৪০টি আসন। মোট আসন: ৬০০টি।


বিভাগ নির্বাচন:

প্রার্থীর মেধাক্রম ও পছন্দ অনুযায়ী সাক্ষাৎকারের মাধ্যমে বিভাগ নির্ধারণ করা হবে।

সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এবারের ভর্তি পরিক্ষায় উপস্থিত ছিল ৮১০৪ জন পরীক্ষার্থী যা মোট আবেদনের ৬৩ শতাংশ। মোহাম্মদপুর সরকারি মডেক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, সিটি কলেজ ও বুটেক্স কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টি অফিশিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ভর্তি পরীক্ষায় নির্বাচিত ও অপেক্ষমানদের তালিকা প্রকাশ করা হবে। তবে ঠিক কবে নাগাদ ফল প্রকাশ করা হবে সেটি না জানা গেলেও ৩১ আগস্টের পূর্বেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Post a Comment

নবীনতর পূর্বতন