জবির র‍্যাগ ডে কে না, পালন হবে বিদায় অনুষ্ঠান

আরও পড়ুন

জবির র‍্যাগ ডে কে না, পালন হবে বিদায় অনুষ্ঠান
র‍্যাগ ডে উদযাপন : ফাইল ছবি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উচ্চ আদালতের আদেশ মানতে এখন থেকে র‌্যাগ ডে নয় শুধু বিদায় অনুষ্ঠান পালন করা হবে। এর আগে উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগ র‌্যাগ ডে উদযাপনের নামে নুডিটি, ডিজে পার্টি ইত্যাদি বন্ধ করার জন্য আদেশ প্রদান করে।

র‍্যাগ ডে নয় শুধু বিদায় অনুষ্ঠান পালনের তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এ বিষয়ে একটি পরিপত্রও জারি করা হয়েছে।

তিনি বলেন, আমরা শুধু উচ্চ আদালতের নির্দেশ পালন করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে শুধু বিদায় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা যেতে পারে।

বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া পরিপত্রে বলা হয়, উচ্চআদালতের হাইকোর্ট বিভাগ র‌্যাগ ডে উদযাপনের নামে নুডিটি, ডিজে পার্টি, ভালগারিজম ইত্যাদি কার্যক্রম বন্ধ করার জন্য আদেশ প্রদান করেছেন। অতএব, উচ্চআদালতের হাইকোর্ট বিভাগের উল্লেখিত রিট পিটিশনের আদেশ অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে উদযাপনের নামে নুডিটি, ডিজে পার্টি ইত্যাদি কার্যক্রম থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য বলা হলো।

Post a Comment

নবীনতর পূর্বতন