রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। 'সি' ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে এই ফলাফল প্রকাশিত হয়।
রাবির ভর্তির পরীক্ষার কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামান এ তথ্য জানান। তিনি বলেন, ‘রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিটের পাসের হার ৩৮ দশমিক ৯ শতাংশ।’
উল্লেখ্য, রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলেন ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। চার শিফটে নেওয়া পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ।
একটি মন্তব্য পোস্ট করুন