গুচ্ছ ক ইউনিটের ফল প্রকাশ হতে পারে আজ!

আরও পড়ুন

গুচ্ছ ক ইউনিটের ফল প্রকাশ হতে পারে আজ!
ভর্তি পরীক্ষা © সংগৃহীত 


গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর  ২০২১-২২ শিক্ষাবর্ষের  বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে। ‘ক’ ইউনিটের ওএমআর শিট দেখে নম্বর এন্ট্রির কাজ শেষ হয়েছে। তৈরিকৃত ফলাফল গুচ্ছের কোর কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ফল প্রকাশের অনুমতি মিললে কালকেই তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কোনো কারণে কাল ফল প্রকাশ করা সম্ভব না হলে সেটি শুক্রবার (৫ আগস্ট) প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  নাছিম আখতার, ফল তৈরির কাজ শেষ হয়েছে। আমরা ফল প্রকাশের জন্য পুরোপুরি প্রস্তুত।

বৃহস্পতিবার ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বৃহস্পতিবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা রয়েছে। সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত হবে। আশা করছি, আমরা ফল প্রকাশ করতে পারবো।

প্রসঙ্গত, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় রাজধানীর ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজারের বেশি।

Post a Comment

নবীনতর পূর্বতন