![]() |
| ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ : 7College.Press |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজ এখন অনেকেরই শেষ আশ্রয় স্থল হয়ে উঠেছে। ঢাবিও তার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এই সাত কলেজের মানোন্নয়নে। তাই বর্তমান সময়ে এসে এই সাত কলেজ হয়ে উঠেছে অনেকের স্বপ্নের ঠিকানা।
২০১৭ সালে এক সরকারি নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে ন্যস্ত করা হয় এই সরকারি সাতটি কলেজ কে। এরপর থেকে ঢাবি ও নানা রকম উদ্যোগ ও চেষ্টায় এই সরকারি সাত কলেজ এর মানোন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে।
যারা পরীক্ষার্থী, এই সাত কলেজে আবেদন করেছেন, ভর্তি হতে চান এই সাত কলেজে তাদের নিয়ে আমাদের আজকের এই লেখা।
তাহলে চলুন জেনে নেয়া যাক এই সাত কলেজের আদ্যোপান্ত।
✪ সাত কলেজ এর আসন সংখ্যা :
অধিভুক্ত সরকারি সাত কলেজ এর স্নাতক (সম্মান) শ্রেণীর ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তির সার্কুলার অনুযায়ী সাত কলেজে মোট আসন সংখ্যা রয়েছে ২১,৫৯৩টি। যার মধ্যে -
বিজ্ঞান ইউনিটে ৬,৫০০টি
বানিজ্য ইউনিটে ৫,৩১০টি
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর জন্য রয়েছে ৯,৭৮৩টি
✪ সাত কলেজ এ আবেদন সংখ্যা:
অধিভুক্ত সরকারি সাত কলেজ এর স্নাতক (সম্মান) শ্রেণীর ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন পড়েছে মোট ১,০৪,৩৫৫ টি। যার মধ্যে-
বিজ্ঞান ইউনিটে আবেদন করেছে ৩৯,৫৯১জন
বানিজ্য ইউনিটে ২৬,১৪৭ জন
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩৮,৬২৭ জন
অর্থাৎ এবার প্রতি সিটের বিপরীতে লড়বে ৫ জন করে।
✪ সাত কলেজ এর পরীক্ষার তারিখ :
বিজ্ঞান ইউনিট = ১২ আগস্ট
বাণিজ্য ইউনিট = ২৬ আগষ্ট
মানবিক = ১৯ আগষ্ট
✪ সাত কলেজ এর পরীক্ষার নাম্বার বন্টন:
পরীক্ষা হবে মোট১২০ নম্বরের। ১২০ মার্কের মধ্যে দুইটি ভাগ থাকবে। প্রথম ভাগ হচ্ছে এসএসসি ও এইচএসসির ফলাফল এর উপর ভিত্তি করে ২০ নাম্বার। যার মধ্যে এসএসসির জিপিএ কে ২ দিয়ে গু ও এইচএসসি এর জিপিএ কে ২ দিয়ে গুন করে নাম্বার যোগ করা হবে।
আর বাকি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ১০০ এর মধ্যে ৪০ হচ্ছে পাশ মার্ক। তবে কোন নেগেটিভ মার্কস নেই।
তবে অন্যান্য বছরের ভর্তির তথ্য বিবেচনায় বলা যায়, অধিভুক্ত সরকারি সাত কলেজ এর কোন একটি কলেজে সাবজেক্ট পেতে হলে সর্বনিম্ন মোট ১২০ মার্কের মধ্যে ৬৫-৭০ পেতে হবে।
আর অধিভুক্ত সরকারি সাত কলেজ যেহেতু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয় তাই এর প্রশ্নও হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মতই। তাই যারা ইতিপূর্বে ঢাবিতে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য প্রশ্নের ধরণ বুঝাটা অনেক সহায়ক হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজ এর মধ্যে ১ টি হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য। দুইটি মেয়েদের জন্য আর বাকি চারটি ছেলে-মেয়ে সবাই ভর্তি হতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এর মধ্যে ছেলেদের জন্য একমাত্র কলেজ হলো: ঢাকা কলেজ। মেয়েদের দুটি কলেজ যথাক্রমে: ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। আর ছেলে ও মেয়ে সবার জন্য উম্মুক্ত চারটি কলেজ হলো: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

একটি মন্তব্য পোস্ট করুন