জাতীয় শোক দিবসে স্কুল আঙিনায় চারা রোপণের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

আরও পড়ুন

জাতীয় শোক দিবসে স্কুল আঙিনায় চারা রোপণের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
গাছ রোপণের প্রতীকি ছবি © ফটো - ইন্টারনেট


আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় কমপক্ষে একটি গাছের চারা রোপনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গতকাল রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সে আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বিদ্যালয় পর্যায়ে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বিদ্যালয়ের এসএমসি, পিটিএসহ বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করার জন্য এবং জাতীয় শোক দিবসে বিদ্যালয় আঙিনায় কমপক্ষে একটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Post a Comment

নবীনতর পূর্বতন