প্রকৌশল গুচ্ছের পরীক্ষা সম্পন্ন, ফলাফল ২৬ আগস্ট

আরও পড়ুন

প্রকৌশল গুচ্ছের পরীক্ষা সম্পন্ন, ফলাফল ২৬ আগস্ট
গুচ্ছভুক্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা © ছবি সংগৃহীত

গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার প্রকৌশল গুচ্ছের সমন্বিত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৬ আগস্ট 

এই বছর দুটি গ্রুপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক-গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং খ-গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা হতে বেলা একটা ৪৫ মিনিট পর্যন্ত। 

এই বছর গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৩০টি বাড়িয়ে ৩ হাজার ২৩১টি করা হয়েছে। এসব আসনের মধ্যে ২১টি আসন সংরক্ষিত থাকবে। 

গুচ্ছভুক্ত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো হলো - চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) 

চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ভর্তিসংক্রান্ত তথ্য জানা যাবে।

গুচ্চভুক্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমূহের ফলাফল এখান থেকে জানুন।

Post a Comment

নবীনতর পূর্বতন