প্রকাশিত হয়েছে জাবি'র বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের এবং কলা ও মানবিক অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বি ও সি ইউনিটের পাসের হার যথাক্রমে ৩৪ ও ৪৫ শতাংশ।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। সমাজবিজ্ঞান এবং কলা ও মানবিক অনুষদের ডিন অফিস সূত্রে জানা যায়, বি ইউনিটের ৩৮৬টি আসনের বিপরীতে মোট ৪৮ হাজার ৩৪৭ শিক্ষার্থী আবেদন করেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮১ শতাংশ শিক্ষার্থী। পাসের হার ৩৪। আর সি ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন আবেদন করেন। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৫ শতাংশ। পাসের হার ৪৫ শতাংশ। উভয় ইউনিটে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

বি ইউনিটে পরীক্ষা হয় গতকাল সোমবার। এর আগের দিন হয় সি ইউনিটের পরীক্ষা। বি ইউনিটে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া সি ইউনিটে ইংরেজি, প্রত্নতত্ত্ব, নাটক ও নাট্যতত্ত্ব, চারুকলা বিভাগের পাশাপাশি বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের জন্যও আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংশ্লিষ্ট ওয়েবসাইট www.juniv-admission.org তে পাওয়া যাবে।

Post a Comment

নবীনতর পূর্বতন