বগুড়ায় আবাসিক হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

আরও পড়ুন

বগুড়ায় আবাসিক হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি


বগুড়ার একটি আবাসিক হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম তানভীরুল ইসলাম (২৪)। 

মঙ্গলবার (০২ আগস্ট) বিকালে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে বরগুনার বামনা উপজেলার কোলাগাছিয়ার নজরুল ইসলামের ছেলে ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে শ্যামলী আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে ওঠেন তানভীরুল ইসলাম। পরদিন দুপুর পর্যন্ত তানভীরুলের রুম থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয় হোটেল কর্তৃপক্ষের। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তানভীরুলের মরদেহ দেখে উদ্ধার করে। পরে নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তবে তানভীরুল ইসলাম কেন বগুড়া এসেছিলেন, সে ব্যাপারে কোন তথ্য জানাতে পারেননি পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘ঝুলন্ত অবস্থায় তানভীরুলের মরদেহ উদ্ধার করা হয়। সে কোন উদ্দেশ্যে বগুড়ায় এসেছিল এবং কেন আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তার মৃত্যুর ব্যাপারে তদন্ত চলছে।’

Post a Comment

নবীনতর পূর্বতন