জাবির ডি ইউনিটের ফলাফল প্রকাশ : পাসের হার ৫৯.১৬ শতাংশ

আরও পড়ুন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদের অধীনে অনুষ্ঠিত ডি ইউনিটের স্নাতক (সম্মান) শ্রেণীর ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের  ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

আজ (শুক্রবার)  রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল  প্রকাশ করা হয়। এতে শতকরা পাসের হার ৫৯.১৬। 

শুক্রবার (  ৫ আগস্ট)  রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম। 

তিনি বলেন, এই ইউনিটে মোট ৮৭ হাজার ৭২৭ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেয় ৬৭ হাজার ৭০৭ জন অর্থাৎ উপস্থিতির হার শতকরা ৭৭ ভাগ। বিভিন্ন কারণে  ১৪০টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। মোট পাস করেছে ৪০ হাজার ৮৩ জন পরীক্ষার্থী। ছেলেদের মধ্যে ২০ হাজার ৭৮ জন ও মেয়েদের মধ্যে ১৯ হাজার ৭০৫ জন। মোট পাসের হার শতকরা ৫৯.১৬ ভাগ।


Post a Comment

নবীনতর পূর্বতন