ভর্তি পরীক্ষায় প্রক্সি : উত্তীর্ণ ঢাবির ছাত্রী তবে ব্যর্থ ছাত্র!

আরও পড়ুন

ভর্তি পরীক্ষায় প্রক্সি : উত্তীর্ণ ঢাবির ছাত্রী তবে ব্যর্থ ছাত্র!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অপেক্ষারত পরীক্ষার্থীরা © ফাইল ছবি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অন্যজনের হয়ে প্রক্সি দেয়া পরীক্ষায় একজন উত্তীর্ণ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দেয়া পরীক্ষার ফলাফল থেকে এতথ্য পাওয়া যায়।

এর আগে, ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। 

এদিকে গতকাল মঙ্গলবার রাবির বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে দেখা গেছে, ঢাবির ওই দুই শিক্ষার্থী যাদের হয়ে প্রক্সি দিয়েছিলেন তাদের মধ্যে একজন উত্তীর্ণ হয়েছেন। 

এর আগে গত ২৬ জুলাই রাবির জনসংযোগ সূত্রে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. এখলাসুর রহমান ভর্তি পরীক্ষার রোল ১৭২২৮ এর পরীক্ষার্থী লিমনের হয়ে প্রক্সি দেন। বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে প্রক্সি দিতে গিয়ে আটক হন তিনি। 

আটকের পর ঢাবির এই ছাত্র জানিয়েছিলেন ৫০ হাজার টাকার চুক্তিতে রাবির ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। 

মঙ্গলবার প্রকাশিত ফলাফলে রাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের প্রথম শিফটে মূল পরীক্ষার্থী তামিম হাসান লিমনের (রোল নম্বর ১৭২২৮) পরীক্ষা বাতিল করে তাকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে রাবির ভর্তি পরীক্ষা ঢাবির এক ছাত্রীও রোল ৬২৮২৮ এর পরীক্ষার্থী মোসা. ইশরাত জাহানের হয়ে প্রক্সি দেন। আটক ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনিও একই পরিমাণের অর্থের মাধ্যমে প্রক্সিতে অংশ নিয়েছেন বলে জানা গেছে। পরে তাকে ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।  

ঢাবির এই ছাত্রী যে পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তার ফল থেকে দেখা যায়, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থী মোসা. ইশরাত জাহান রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৬২৮২৮। তিনি রাবির ভর্তি পরীক্ষায় সাধারণ কোটায় সব গ্রুপ থেকে ৩য় শিফটে অংশ নেন। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৪৬ দশমিক ৯০ এবং মেরিট পজিশন ৬৯২১, ফল উত্তীর্ণ।’

ঢাবির এই ছাত্রীর এর আগেও বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে প্রক্সি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন