অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি)  এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি বিবেচনায় জরুরি সিন্ডিকেট মিটিং ডেকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

আজ বিকেলে  বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কর্নেল মুহাম্মাদ কাশেম পিএসসি স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাইন্সেস অফ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নাজমূল হক নদভী জানান, রাত ৯ টার মাঝেই সকল ছাত্রদের কে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। নয়টার পর হলের বিদ্যুৎ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে হলগুলো সিলগালা করে দেয়া হবে।

তার আগে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠে। এসময় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিন্ডিকেট মেম্বাররা হলের সামনে অবস্থান করেন। সঙ্গে বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন ছিল।

নবীনতর পূর্বতন