ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ইডেন কলেজে হেল্প ডেস্ক

আরও পড়ুন

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ইডেন কলেজে হেল্প ডেস্ক
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যাগ, বই, মোবাইল, ঘড়ি জমা রাখা হচ্ছে : ছবি-সংগৃহীত

আজ (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা । সরকারি সাত কলেজ এর ভর্তি পরীক্ষা কেন্দ্র ইডেন মহিলা কলেজে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করেছিলো ইডেন কলেজ ছাত্রলীগ।

শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় পরীক্ষা শুরু হয়ে চলেছে সাড়ে ৪টা পর্যন্ত।

$ads={1}

জানা যায়, রাস্তায় যানজটের ভোগান্তি এড়াতে পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টারও বেশি আগে উপস্থিত হন শিক্ষার্থী ও অভিভাবকরা। এসব শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করছে ইডেন কলেজ ছাত্রলীগ। এসময় কলেজ ছাত্রলীগের নেত্রীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পানির বোতল, কলম উপহার দিয়ে স্বাগত জানান। এছাড়া শিক্ষার্থীদের বই, ব্যাগ, মোবাইল, ঘড়ি রাখার ব্যবস্থা করেন তারা।

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ইডেন কলেজ ছাত্রলীগের হেল্প ডেস্ক কার্যক্রম ছিল। আমরা শিক্ষার্থীদের পানির বোতল, কলম দিয়েছি। এছাড়া যারা মোবাইলফোন, ব্যাগ এনেছেন আমরা সেগুলো ডেস্কে রাখার ব্যবস্থা করেছি।

কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে ছিলাম। তাদের যেন কোনো সমস্যা না হয় এজন্য ইডেন কলেজ ছাত্রলীগ ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্কের মাধ্যমে সহায়তা কার্যক্রম করেছি।

$ads={2}

এবার বিজ্ঞান অনুষদে ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজসহ ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অন্য সাত কেন্দ্র হলো- গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (পুরোনো হোম ইকনোমিকস কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুলে একটি ও কলেজে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন