গুচ্ছের ফল প্রকাশ, ৮০ উপরে পেয়েছে এক জন!

আরও পড়ুন

গুচ্ছের ফল প্রকাশ, ৮০ উপরে পেয়েছে এক জন!
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ফল প্রকাশ : ছবি - সংগৃহীত 

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৮০ এর ওপর পেয়েছেন একজন। তিনি দিনাজপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮২ দশমিক ২৫। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। 

গুচ্ছের প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৯০ হাজার ৬৩৭ জন এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৮৫ হাজার ৫১২ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১২৫ জন। খাতা বাতিল হয়েছে ৫৫ জনের। পাস করেছেন ৪৮ হাজার ১০৬ জন। ও ফেল করেছেন ৩৭ হাজার ৩৫১ জন।

এছাড়া ৭৫ কিংবা তার অধিক নম্বর পেয়েছেন ৩২ জন, ৭০ কিংবা তার অধিক পেয়েছেন ১৮৬ জন, ৬৫ কিংবা তার অধিক পেয়েছেন ৭৬৫ জন, ৬০ কিংবা তার বেশি পেয়েছেন ২ হাজার  ২৯৩ জন, ৫৫ কিংবা তার বেশি পেয়েছেন ৫ হাজার ৭২৩ জন, ৫০ কিংবা তার বেশি পেয়েছেন ১১ হাজার ৪২৫, ৪৫ কিংবা তার বেশি পেয়েছেন ১৯ হাজার ২১৪, ৪০ কিংবা তার বেশি পেয়েছেন ২৮ হাজার ৫৬২ জন, ৩৫ কিংবা তার বেশি পেয়েছেন ৩৮ হাজার ২৬৫ জন। আর ৩০ কিংবা তার বেশি পেয়েছেন ৪৮ হাজার ১০৬ জন।

এর আগে, গত ১৩ আগস্ট গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন