![]() |
| রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফটো - সংগৃহীত |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে নাট্যকলা ও সঙ্গীত বিভাগে পরীক্ষার্থীয় উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে। রবিবার (৭ আগস্ট) ‘এ’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এই সময়সূচি জানানো হয়।
মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত নাট্যকলা ও সঙ্গীত বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারটি গ্রুপে বিভক্ত সঙ্গীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১১, ১২, ১৪ এবং ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ২২০/সি নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১ আগস্ট চলবে গ্রুপ-১, ১২ আগস্ট গ্রুপ-২, ১৪ আগস্ট গ্রুপ-৩ এবং ১৬ আগস্ট গ্রুপ-৪ এর ব্যবহারিক পরীক্ষা। গ্রুপ-১,৩ এবং ৪ এর ব্যবহারিক সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং গ্রুপ-২ এর সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১০টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া নাট্যকলা বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১, ১২, ১৪ এবং ১৬ আগস্ট নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ল্যাব-২ এবং ২২১/সি নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ল্যাব-২ এ গ্রুপ-১ ও ৩ এবং ২২১/সি নম্বর কক্ষে গ্রুপ-২ ও ৪ এর ব্যবহারিক পরীক্ষা অনুষ্টিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১১, ১৪ এবং ১৬ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ১২ আগস্ট সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১০টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, উভয় বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের গত ২৬ জুলাই অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ক্যান্ডিডেট কপি এবং এইচএসসি’র মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন