গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় শেষ

আরও পড়ুন

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় শেষ
গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয় : ফাইল ছবি


গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ১২টায় শেষ হয়েছে গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ। বাড়ানো হচ্ছে না আর আবেদননের সময়।

মঙ্গলবার রাতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  শহীদুর রশীদ জানান, গত ১৭ জুলাই থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ৭৬ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন। 

উপাচার্য  শহীদুর রশীদ জানান, ৭৬ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। আবেদনের সময়সীমা আজ রাত ১২টায় শেষ হবে। আবেদনের সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ বছর ২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি/ সমমান এবং ২০২০/ ২০২১ সালে এইচএসসি/ সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন, কেবলমাত্র তারাই এই ভর্তি আবেদন করতে পারবেন। আবেদনকারীর এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৪.০০ সহ সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।

গুচ্ছ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত ৭টি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। এইচএসসি/ সমমান পর্যায়ে ইংরেজিতে ১০, প্রাণীবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং ভর্তি কমিটি যেকোনো সিদ্ধান্ত পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখে।

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয় গুলো হলো - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা।

Post a Comment

নবীনতর পূর্বতন