বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হবার এক মাসের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেভাবেই বোর্ডগুলো প্রস্তুতি নিয়ে আগাচ্ছে এইচএসসি পরীক্ষার প্রাসঙ্গিক কাজ এগিয়ে নিয়ে যাবার জন্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরুর প্রস্তাব করা হয়েছে। সেভাবেই শিক্ষা বোর্ডগুলো রুটিন তৈরি করবে। নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হয়ে তা চলবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।
আরও জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু করতে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডকে নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী রুটিনৈ তৈরির কাজ করা শুরু করে দিয়েছে বোর্ড। খসড়া রুটিন তৈরির পর সেটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু করা হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা শেষ হবে। সেভাবেই রুটিন তৈরির কাজ চলছে।
কবে নাগাদ রুটিন প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন, রুটিন যথা সময়ে প্রকাশ করা হবে। আমরা খসড়া রুটিন তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর তা প্রকাশ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন