![]() |
| জাতীয় বিশ্ববিদ্যালয় : ফাইল ফটো |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। এর ফলে আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজগুলোতে অনার্স-মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষার নির্ধারিত ২০ নম্বর আর থাকছে না।
$ads={1}
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্টিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় অ্যাকাডেমিক কাউন্সিলের ৩৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে আগামী শিক্ষাবর্ষ থেকে থেকে কোর্সগুলোতে ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে।
সভায় বঙ্গবন্ধুর উপর এমফিল-পিএইচডি ডিগ্রির কোর্স চালুরও সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা
এছাড়া অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় কলেজ পরিচালনা পর্ষদ সংক্রান্ত বিদ্যমান বিধিতে সংশোধন আনা হয়েছে। সংশোধনে গভর্নিং বডির নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠনের বিধান যুক্ত করা হয়েছে।
সভায় ২ জনকে এমফিল ও ১ জনকে পিএইচডি ডিগ্রি প্রদানের বিষয়টিও অনুমোদন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন