![]() |
| অধিভুক্ত সরকারি সাত কলেজ : ফাইল ফটো |
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে প্রকাশিত হবে। এর আগে, গতকাল শুক্রবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই ইউনিটের ফল চলতি সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার যেকোনো দিন প্রকাশের লক্ষে কাজ করছে কমিটি। পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশের প্রাথমিক প্রস্তুতিও ইতিমধ্যে শেষ হয়েছে।
ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় আবেদনকারী ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৫১৭টি।
বিজ্ঞান ইউনিটের ফলের বিষয়ে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধ্যাপক আবদুস সামাদ বলেন, সময় অপচয় না করে দ্রুত নতুন শিক্ষাবর্ষের শ্রেণী পাঠদান শুরুর লক্ষ্যে আমরা কাজ করছি। সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ফল প্রস্তুতির কাজ শুরু হয়েছে।
বিজ্ঞান ইউনিটের পরীক্ষা চলাকালীন পরীক্ষা হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেছেন, সাত কলেজের ভর্তি পরীক্ষা সুন্দর সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা প্রশ্নপত্রের মান এবং পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
কলেজ অনুযায়ী আসন:
ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ১০৯০টি। কবি নজরুল সরকারি কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৬৩০টি। সরকারি বাঙলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭১৫টি। সরকারি তিতুমীর কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১৫১০টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭৪০টি। ইডেন মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১২২৫টি। এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৫৯০টি।

একটি মন্তব্য পোস্ট করুন