এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ বাউবির

আরও পড়ুন

HSC Exam Routine Revealed By Bangladesh Open University
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে অনুঠিত এইচএসসি (HSC) পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ৩০ অক্টোবর শুরু হয়ে চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

বাউবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি (HSC) পরীক্ষা-২০২২ এ ১৪ ব্যাচ থেকে ২১ ব্যাচের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবে। এছাড়া DeNovo রেজিস্ট্রেশনকৃত ১৫ ব্যাচের শিক্ষার্থীদের এইচ.এস.সি পরীক্ষা-২০২২ এ অংশগ্রহণের ১ম সুযোগ এবং ১৪ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

করোনাকালীন অনুষ্ঠিত হওয়া এই এইচএসসি (HSC) পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের কিছু নির্দেশনাও জারি করেছে বাউবি কর্তৃপক্ষ।
$ads={1}

বাউবির দেয়া বিশেষ নির্দেশাবলী গুলো হলো:

  • কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে
  • প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • এইচ.এস.সি পরীক্ষা-২০২২ এ ১৪ ব্যাচ থেকে ২১ ব্যাচের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবে।
  • DeNovo রেজিস্ট্রেশনকৃত ১৫ ব্যাচের শিক্ষার্থীদের এইচ.এস.সি পরীক্ষা-২০২২ এ অংশগ্রহণের ১ম সুযোগ এবং ১৪ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ।
  • পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে বর্ণিত সময় অনুযায়ী চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
  • পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ বা কোন ইলেকট্রনিক্স ডিভাইস সাথে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না।
  • মুল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • শিক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন্ কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে
  • ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • কোনো কারণ দর্শানো ব্যতীত বাউবি কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।
$ads={2}
বাউবি কর্তৃক আয়োজিত এইচএসসি পরীক্ষা রুটিন

HSC Exam Routine Revealed By Bangladesh Open University
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রকাশিত এইচএসসি পরীক্ষার রুটিন

Post a Comment

নবীনতর পূর্বতন